ফেল্প্স ও পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একে তো ছিলেন মদ্যপ। তার ওপর ওই অবস্থায় গাড়ি চালিয়েছেন মাত্রাতিরিক্ত গতিতে। ফলাফল, মেরিল্যান্ডের পুলিশের হাতে আটক সর্বকালের অন্যতম সেরা সাঁতারু মাইকেল ফেল্প্স। পরশু স্থানীয় সময় রাত দেড়টার দিকে বাল্টিমোরে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন ফেল্প্স। যে লেনের গতিসীমা ৪৫ মাইল, সেখানে তাঁর গাড়ির গতি ছিল ঘণ্টায় ৮৪ মাইল। অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি ১৮টি সোনাজয়ী এই সাঁতারুকে থামানোর পর পুলিশ বুঝতে পারে, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন। তবে পুলিশ জানিয়েছে, ফেল্প্স এ সময় কোনো অশোভন আচরণ করেননি। ট্রাফিক নিয়মভঙ্গের অভিযোগে নাম টুকে রেখে পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। প্রায় আড়াই বছর অবসর ভেঙে পুলে ফেরা ফেল্প্স অবশ্য পরে পুরো বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন টুইটারে। এএফপি।