ফেল্প্সকে খোঁচা
টেলর শ্যান্ডলার নামে তাঁর কোনো বান্ধবী ছিল এমনটি কখনো স্বীকার করেননি। তবু জীবনের অন্যতম এক সুখের দিনে এই ‘সাবেক’ বান্ধবীর কারণেই কিনা চরম বিব্রত হতে হচ্ছে মাইকেল ফেল্প্সকে! সুখের দিন, কারণ প্রথম সন্তানের বাবা হতে চলেছেন মার্কিন সাঁতারু। বর্তমান ‘স্বীকৃত’ বান্ধবী নিকোল জনসনের গর্ভে আসছে ফেল্প্স জুনিয়র। গত বুধবার এই খুশির খবর সবাইকে জানিয়ে দেন ফেল্প্স। ঝামেলাও বাধল সেদিনই। খবর শোনার পর ফেল্প্সের কথিত সাবেক বান্ধবী শ্যান্ডলার ফেসবুকে নিজের ক্ষোভ উগরে দেন। প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের এই অভিনেত্রী নিজের ফেসবুক পোস্টে তুলে আনেন ফেল্পসে্র সঙ্গে তাঁর যৌন সম্পর্কের কথা। বলেছেন অনিরাপদ যৌনাচরণে অভ্যস্ত ছিলেন ১৮টি অলিম্পিক সোনাজয়ী সাঁতারু। বাবা হতে যাওয়ায় ফেল্পস্কে অভিনন্দন জানিয়েছেন বটে, তবে খোঁচা মেরে, ‘প্রার্থনা করি ওর সন্তান যেন যৌনবাহিত রোগমুক্ত হয়ে জন্ম নেয়।’ ডেইলি মেইল।