ফেল্প্সের টানা পাঁচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি রিও যাচ্ছি। ভেতরে ভেতরে যেন টগবগ করছি। এ নিয়ে পাঁচবার!’—পুলে হাতের পাঁচ আঙুলে যে ইঙ্গিত করছিলেন, সেটির ব্যাখ্যাই টুইটে জানিয়েছেন মাইকেল ফেল্প্স। আগামী ৫ আগস্ট শুরু হতে যাওয়া রিও অলিম্পিকে যাচ্ছেন কিংবদন্তি সাঁতারু। যুক্তরাষ্ট্রের প্রথম পুরুষ সাঁতারু হিসেবে পাঁচবার অলিম্পিকে সাঁতরানোর রেকর্ড গড়তে। বুধবার যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে জিতেছেন ৩০ বছর বয়সী ফেল্প্স। অলিম্পিকে ১৮টি সোনাজয়ী সাঁতারু অংশ নেবেন ১০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও। ফক্স স্পোর্টস।