প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশঙ্কা ছিল জেল খাটার। তবে এ-যাত্রা বেঁচে গেলেন মাইকেল ফেল্প্স, আপাতত জেলে যেতে হচ্ছে না। মাতাল হয়ে গাড়ি চালানোর জন্য এখন ১৮ মাস নজরবন্দী হয়ে থাকতে হবে ১৮টি সোনাজয়ী অলিম্পিয়ানকে। তবে আবার এ ধরনের অপরাধ করলে আর পার পাবেন না, এক বছর কারাগারে থাকতে হবে। গত সেপ্টেম্বরের এক রাতে তাঁর পেটে হয়তো মদটা একটু বেশিই পড়ে গিয়েছিল, এ অবস্থায় নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি জোরেই চালাচ্ছিলেন গাড়ি। ধরা পড়ে যান পুলিশের কাছে। পরশু সেটির জন্য অনুতপ্তই হলেন সর্বকালের সেরা এই সাঁতারু, ‘গত তিন মাসে আমি জীবনের সবচেয়ে কঠিন একটা সময় পার করেছি, অনেক বড় কিছু শিক্ষা পেয়েছি। এখন আমি আর পেছনে তাকাতে চাই না। আমি ভুল থেকে শিক্ষা নিচ্ছি।’ মাতাল হয়ে গাড়ি চালানো এটাই প্রথম নয় ফেল্প্সের। এর আগে ২০০৪ সালেও মেরিল্যান্ডে একই কাজ করে ধরা পড়েছিলেন। এএফপি।