ফেল্প্সের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সোনা-রুপার পদক তো কতই পেয়েছেন! কিন্তু মাইকেল ফেল্প্সের হাতে সাঁতারের গগলস দিয়ে সাজানো এটা কিসের ট্রফি? দেখতে যেমন, নামটাও তেমনই—গোল্ডেন গগলস পুরস্কার! ২০০৪ সাল থেকে যেটি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সুইমিং ফাউন্ডেশন। রিও অলিম্পিকে ৫টি সোনা ও ১টি রুপা জেতার পুরস্কার হিসেবে ৩১ বছর বয়সী ফেল্প্স এ নিয়ে মোট সাতবার ও টানা তৃতীয়বারের মতো পেলেন বর্ষসেরা সাঁতারুর এই স্বীকৃতি। এ ছাড়া রিওতে তাঁর ২০০ মিটার বাটারফ্লাই ফাইনালটা হয়েছে পুরুষদের বর্ষসেরা রেস, যুক্তরাষ্ট্রের ১০০ মিটার রিলেটা হয়েছে বর্ষসেরা রিলে পারফরম্যান্স। নিউইয়র্কের ম্যারিয়ট মার্কুইস হোটেলে রাতটা তাই ছিল একেবারেই ‘ফেল্প্সময়’! এএফপি