ফেল্প্স-সমাচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ইভেন্টটাও জিততে পারলেন না মাইকেল ফেল্প্স। অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি ১৮টি সোনাজয়ী সাঁতারু পরশু যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার মিডলেতে দ্বিতীয় হয়েছেন রায়ান লোক্টির পেছনে থেকে। ২০১৬ রিও অলিম্পিককে পাখির চোখ করে গত এপ্রিলে সাঁতারে ফেরা ফেল্প্স অবশ্য পরশু আরভিনে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছেন। বছরের তৃতীয় সেরা (১ মিনিট ৫৬.৫৫ সেকেন্ড) সময়ে ইভেন্ট শেষ করেছেন। বছরের দ্বিতীয় সেরা সময় (১:৫৬.৫০) নিয়ে প্রথম হয়েছেন লোক্টি। প্রত্যাবর্তনের পর প্রথম বড় প্রতিযোগিতায় চারটি ইভেন্টের দুটিতে দ্বিতীয় হয়েছেন ফেল্প্স, অন্য দুটিতে ষষ্ঠ ও সপ্তম। এএফপি, রয়টার্স।