ফেল্প্সকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর ভেঙে আবারও পুলে ফেরেন বেশ আগেই। তবু রিও অলিম্পিকে মাইকেল ফেল্‌প্‌সের সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু ৫ সোনা ও ১টি রুপার পদক জিতে সর্বকালের সেরা অলিম্পিয়ান হওয়াটা নিশ্চিত করেছেন এই সাঁতারু। এই অর্জনকে স্মরণীয় করে রাখতে বিবিসিও ২০১৬ সালের আজীবন সম্মাননা পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করেছে। গত রোববার পেলে, স্যার অ্যালেক্স ফার্গুসন, বিয়ন বোর্গ, মার্টিনা নাভ্রাতিলোভাদের পাশে বসেছেন ফেল্‌প্‌স। বছরের শেষটা এর চেয়ে ভালো হতে পারত না বলেই ধারণা তাঁর, ‘অবিশ্বাস্য বছরটি সবচেয়ে ভালোভাবে শেষ হলো।’ এএফপি।