ফেসবুকে বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যমের চেয়ে ভালোভাবে বিশ্বায়নের মন্ত্রটা ভালোভাবে কে ধারণ করতে পেরেছে? পুরো বিশ্বকে একটা ছোট্ট গণ্ডিতে নিয়ে আসা, একের সঙ্গে অন্যের যেখানে অবাধ যোগাযোগ। মেসেজ হোক বা কারও পোস্টে কমেন্ট-রিপ্লাই—বিশ্বের যেকোনো ব্যক্তির অবস্থান ফেসবুকে যেন কি-বোর্ড দূরত্বে। মাত্রই শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও ছিল ফেসবুকের আলোচিত বিষয়। ফেসবুক কাল এক বিবৃতিতে জানিয়েছে, সাড়ে ৪ কোটিরও বেশি মানুষ সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপ চলার সময়ে একে অন্যের সঙ্গে যোগাযোগ করেছেন। ভারত-পাকিস্তান ম্যাচের সময় এই ভাব বিনিময় সবচেয়ে বেশি ছিল, ফেসবুকের হিসাবে প্রায় ৮২ লাখ! এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের ফাইনালেও মতবিনিময় হয় প্রায় ৬১ লাখ মানুষের। আইসিসির ফেসবুক পেজেও ভিডিওগুলো দেখা হয়েছে প্রায় ১৮ কোটি বার। ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বিরাট কোহলিকে নিয়ে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেও দুজন ছিলেন সবচেয়ে আলোচিতদের তালিকায়—তামিম ইকবাল ও জাহানারা আলম। আইবিএন লাইভ।