প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ জন্যই বলে, ফেসবুক-টুইটারে কিছু শেয়ার করার আগে দুবার ভাবা ভালো। শেন ওয়ার্নকেই দেখুন, ফেসবুকে একটা ভিডিও পোস্ট করে এখন তাসমানিয়ান পুলিশের তদন্তের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি ও তাঁর সঙ্গীরা। তা কী করেছেন ওয়ার্ন? গাড়িতে চড়ার সময় বাঁধেননি সিটবেল্ট। হোবার্টে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টেস্টের সময়কার ঘটনা। একটা গাড়িতে করে যাচ্ছিলেন ওয়ার্ন, মাইকেল স্লেটার, ইয়ান হিলি ও কেভিন পিটারসেন। গাড়ির চালকও বিখ্যাত একজন—মার্ক টেলর। সেই ‘ভ্রমণের’ চার মিনিটের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন ওয়ার্নি। ভিডিওটি চলার সময়ই ওয়ার্ন ও স্লেটারের মনে পড়ে, তাঁরা সিটবেল্ট বাঁধেননি। ব্যস, অপরাধের প্রমাণ পেয়ে যায় ট্রাফিক পুলিশ। ভিডিওটি দেখে এখন তাসমানিয়ান পুলিশ তদন্তে নেমেছে। নাইননিউজ।