ফোরম্যানও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি আলীর চেয়েও ভালো—কদিন আগে এমনই দাবি করেছিলেন ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। আলী রিংয়ে কয়েকবার হেরেছেন আর তিনি অজেয়, তাঁর দাবির পেছনে যুক্তি ছিল এটাই। কিন্তু মেওয়েদার ছাড়াও গুরুত্বপূর্ণ আরেকজনকে পাওয়া গেল যিনি মেওয়েদারের দাবির সমর্থক—জর্জ ফোরম্যান! আমেরিকার সাবেক বক্সার ফোরম্যান ছিলেন মোহাম্মদ আলীর চ্যালেঞ্জারও। ১৯৭৪ সালের ‘দ্য রাম্বল ইন দ্য জঙ্গল’খ্যাত লড়াইয়ে আলীর কাছে হেরে গিয়েছিলেন ফোরম্যান। আলীর চেয়ে মেওয়েদারকে এগিয়ে রাখার পক্ষে তাঁর যুক্তি, নতুন প্রজন্মের বক্সাররা, ‘বেশি স্মার্ট, বেশি শক্তিশালী। মোটের ওপর তারা বেশি ভালো ফাইটার।’ আলীর চেয়ে এগিয়ে রাখলেও ফিলিপাইনের বক্সার ম্যানি প্যাকিয়াওর বিপক্ষে ২ মের লড়াইয়ে মেওয়েদারের জয়ের নিশ্চয়তা দিতে পারছেন না ফোরম্যান, ‘মেধায় মেওয়েদারই এগিয়ে। কিন্তু ভালো বক্সারের জয় সব সময় হয় না।’ ইয়াহু নিউজ।