ফোরামের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফোরাম হিসেবে পরিচিত জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের বার্ষিক সাধারণ সভা কক্সবাজারে হয়েছে গতকাল। এ সভায় আ জ ম নাছিরউদ্দিন ফোরামের সভাপতি মনোনীত হয়েছেন ও আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন মহাসচিব। উপদেষ্টা করা হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও বিওএ মহাসচিব শাহেদ রেজাকে। সভায় ৫২টি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।