ফোনে আড়িপাতা নিয়ে সাংবাদিককে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছদ্মবেশে স্পট কেলেঙ্কারির ঘটনা বের করে আনা ‘নিউজ অব ওয়ার্ল্ড’-এর সাংবাদিক মাজহার মাহমুদ পাকিস্তানি ক্রিকেটারদের ফোনে আড়ি পেতেছিলেন কি না, এ নিয়ে আদালতে তাঁকে জেরা করেছেন মোহাম্মদ আসিফের আইনজীবী আলেকজান্ডার মিলনে।লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে লর্ডস স্পট কেলেঙ্কারির শুনানির ষষ্ঠ দিনে আসিফের আইনজীবী সাংবাদিক মাজহারের কাছে জানতে চান, কীভাবে তিনি তাঁর তদন্ত শুরু করেছিলেন। জবাবে মাজহার জানান, একটি ঘনিষ্ঠ সূত্র থেকে তিনি পাকিস্তানি ক্রিকেটারদের ব্যাপারে তথ্য পান। এই তথ্যের ভিত্তিতেই তদন্তে নামেন তিনি।অবৈধভাবে ফোনে আড়িপাতার অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি বন্ধ হয়ে গেছে নিউজ অব ওয়ার্ল্ড। ফোনে আড়িপাতার মাধ্যমে বোমা ফাটানোর মতো সব খবর বের করে আনত ব্রিটিশ এই ট্যাবলয়েডটি। তদন্তের প্রাথমিক তথ্যগুলো ফোনে আড়িপাতার মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল কি না—এ প্রশ্নে সাংবাদিক মাজহার জোর গলায় জানান, একটি সূত্র থেকে তিনি তথ্য পেয়েছিলেন। ওই সূত্রকে তিনি দীর্ঘদিন থেকে চেনেন। তথ্য দিলে বিনিময়ে অর্থ দেওয়া হবে—ওই সূত্রের সঙ্গে এমন একটা চুক্তিও হয়েছিল তাঁর।আসিফের আইনজীবীর জেরার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সাংবাদিক মাজহার বলেন, মোহাম্মদ আসিফ কেবল একজন ম্যাচ ফিক্সার নন, একই সঙ্গে মিথ্যুকও। তাঁর সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা আমার নেই।’ ওয়েবসাইট।