প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসরের পর ক্রিকেটাররা অনেক কিছুই করেন। কেউ কোচ হন, কেউ ধারাভাষ্যকার। কেউ আবার ক্রিকেট প্রশাসনে যুক্ত হয়ে পড়েন। তবে শচীন টেন্ডুলকার এসব দিকে যাননি। পুরোপুরি ব্যবসায়ী বনে গেছেন তিনি। কয়েক দিন আগে গেম জোনের ব্যবসায় নেমেছিলেন। টি-ফোন নামে একটি ফোনের বাজারজাতকরণের সঙ্গে যুক্ত ছিলেন। স্মার্টরন ভারতীয় কিংবদন্তির ব্র্যান্ড মূল্য কাজে লাগাতে বাজারে আনছে আরেকটি আধুনিক ফোন। ফোনের নাম এসআরটি, মানে শচীন রমেশ টেন্ডুলকার। এসআরটি ডট ফোন নামের এই ফোনটি বাজারে আসছে আগামী বুধবার। তবে এ ফোনের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো দেয়নি স্মার্টরন। কোথায় পাওয়া যাবে আর এর মূল্যই বা কত হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি। সূত্র: জি নিউজ।