ফোরলান-জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে দূর থেকে গোলার মতো শটে গোল করেছেন অনেক। ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোলও কম করেননি। কিন্তু সরাসরি কর্নার থেকে গোল কখনো করেছেন কি না জানা নেই! ডিয়েগো ফোরলান সেটাই করে দেখালেন পরশু। উরুগুয়ে ফরোয়ার্ড এখন খেলছেন ব্রাজিলের ক্লাব ইন্টারন্যাসিওনালে। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচে ফোরলানের নেওয়া কর্নার সরাসরি জড়িয়ে যায় জালে। ম্যাচে অবশ্য আরও একটি গোল করেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান ফরোয়ার্ড। তাঁর দলও জিতেছে ৩-২ গোলে। ওয়েবসাইট।