ফোরলান নন, মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসিকে নিয়ে মুগ্ধতার কথা বিশ্বকাপ চলার সময়ও একবার বলেছিলেন। ভিসেন্তে দেল বস্ক আবারও বললেন, বিশ্বকাপের সেরা ফুটবলার ছিলেন আসলে লিওনেল মেসি। স্পেনের বিশ্বকাপজয়ী কোচের মতে, ডিয়েগো ফোরলান নন, গোল্ডেন বল পাওয়া উচিত ছিল মেসির, ‘নিজের খেলোয়াড়দের ছাড়া আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড় মেসি। প্রতিটি ম্যাচেই ও মোটামুটি গোটা বিশেক গোলের সুযোগ সৃষ্টি করেছে। আমার দলের কেউ গোল্ডেন বল পেলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তবে ফোরলানের চেয়ে গোল্ডেন বলটা অনেক বেশি প্রাপ্য মেসির।’পাঁচটি গোল করা ছাড়াও প্রায় একক নৈপুণ্যে উরুগুয়েকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলে আনায় এবারের বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন ফোরলান। মোট ভোটের ২৩.৪ শতাংশ পেয়েছেন এই ফরোয়ার্ড, ২১.৮ শতাংশ ভোট পেয়ে সিলভার বল জিতেছেন হল্যান্ডের ওয়েসলি স্নাইডার। ব্রোঞ্জ বলজয়ী স্পেনের ডেভিড ভিয়া পেয়েছিলেন ১৬.৯ শতাংশ ভোট। সংক্ষিপ্ত তালিকায় এই তিনজনের সঙ্গে মেসিসহ ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, বাস্তিয়ান শোয়েনস্টাইগার, মেসুত ওজিল ও আরিয়েন রোবেন। ওয়েবসাইট।