ফোরামের চাপে প্রার্থিতা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক হুমকি নয়, তবে খুব চাপ দেওয়া হচ্ছিল তাঁকে। তাই দাবা ফেডারেশনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দাবার সাবেক মহিলা চ্যাম্পিয়ন তনিমা পারভীন।প্রার্থিতা প্রত্যাহারের কথা স্বীকারও করেছেন তিনি, ‘হুমকি নয়, আমি একটু চাপে ছিলাম। জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ (ফোরাম) এবং জেলা ক্রীড়া সংস্থার চাপ ছিল। তাই মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে দাবাড়ুদের সমর্থিত পরিষদে নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছিলেন তিনি। আজ তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা। গতকাল তনিমা পারভীন প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সোহেল রানা তনিমা পারভীনের মতোই খেলোয়াড়দের সমর্থিত পরিষদ থেকে সদস্য পদে প্রার্থী হয়েছিলেন। গতকাল তিনিও প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। অদৃশ্য চাপ সম্পর্কে ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ৩১ মে হবে দাবার নির্বাচন।বাস্কেটবল লিগধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেসিয়ামে কাল রেইথস ৬৬-৩৫ পয়েন্টে যোশেফাইটসকে হারিয়েছে। অন্য ম্যাচে ফ্লেইম বয়েজ ৮১-৪১ পয়েন্টে ওল্ড ডিওএইচএসকে হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদক