ফোর্ড আবারও শ্রীলঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারভান আতাপাত্তু দায়িত্ব ছেড়েছেন গত সেপ্টেম্বরে। এরপর থেকেই শ্রীলঙ্কার প্রধান কোচের পদটি ছিল শূন্য। ১ ফেব্রুয়ারি থেকে ৪৫ মাসের জন্য কোচের দায়িত্ব নিচ্ছেন গ্রাহাম ফোর্ড। এর আগেও অবশ্য শ্রীলঙ্কার কোচ ছিলেন তিনি। ২০১৪ সালে ইংলিশ কাউন্টি দল সারেতে যোগ দেওয়ার আগের দুই বছর শ্রীলঙ্কার কোচের দায়িত্ব সামলেছেন এই দক্ষিণ আফ্রিকান। রয়টার্স