ফ্যাবিয়ানোর ফেরা, অন্য ডি রসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগে সেরা একাদশেই নিশ্চিত ছিলেন না, বিশ্বকাপের দু ম্যাচ শেষে ড্যানিয়েল ডি রসি এখন মার্সেলো লিপ্পির সবচেয়ে বড় ভরসা। প্রথম ম্যাচে সেরা না হলেও গোল পেয়েছিলেন, পরশু গোল পাননি কিন্তু হলেন ম্যাচ-সেরা। কাকা লাল কার্ড পাওয়ার পর ম্যাচ-সেরা হওয়ায় লুইস ফ্যাবিয়ানোর কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না। শুধু গোল করেছেন বলেই নয়, স্লোভাকিয়ার বিপক্ষে প্যারাগুয়ের এনরিকে ভেরা সেরা হয়েছেন পুরো ম্যাচেই দুর্দান্ত খেলে।গত বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের তৃতীয় শটে গোল করেছিলেন ডি রসি, তবে তার আগ পর্যন্ত পুরো বিশ্বকাপটা ডি রসির জন্য ছিল বিষাদময়। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই যুক্তরাষ্ট্রের ব্রায়ান ম্যাকব্রাইডকে কনুই মেরে বহিষ্কৃত হয়েছিলেন চার ম্যাচ। এবার যেন শুরু থেকেই ওই আক্ষেপ ঘোচানোর মিশনে নেমেছেন। প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে তাঁর গোলেই সমতা ফিরিয়ে মান বাঁচিয়েছিল ইতালি। নিউজিল্যান্ডের বিপক্ষে পরশু গোল না পেলেও ইতালির সমতা ফেরানো পেনাল্টিটা এনে দিয়েছেন তিনিই। পুরো ম্যাচেও খেলেছেন দারুণ। আক্রমণ যেমন গড়ে তুলেছেন, তেমনি ডিফেন্সে নেমে ফিরিয়েছেন অনেক আক্রমণ।প্যারাগুয়ের ভেরা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে পরশু বেশ কয়েকবারই হুমকি হয়ে উঠেছেন স্লোভাকিয়ার রক্ষণভাগের জন্য। ২৭ মিনিটে দলকে এগিয়ে দেওয়া তাঁর গোলটিও দারুণ। লুকাস ব্যারিয়সের দারুণ এক পাসে ফিনিশিংটা দিয়েছেন আরও চমৎকার, পাশের ডিফেন্ডারকে ছিটকে ডান পায়ের ফ্লিকে পরাস্ত করেছেন স্লোভাকিয়ার গোলরক্ষককে। ভাগ্য ভালো থাকলে গোল পেতে পারতেন আরও দু-তিনটি।শুধু গোল পাননি বলেই নয়, প্রথম ম্যাচের ফ্যাবিয়ানোকে দেখে সবাই হতাশ হয়েছিল তাঁর শারীরিক ভাষা দেখেই। পরশু বুঝিয়ে দিলেন কেন তাঁকে মনে করা হচ্ছে গোল্ডেন বুটের দাবিদার। দ্বিতীয় গোলে সংশয় ছিল, কিন্তু দুটি গোলই হয়েছে দুর্দান্ত ফিনিশিংয়ে।