ফ্যাব্রিগাসকে নিয়ে আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর যায়, বছর আসে। আসে-যায় শীত-গ্রীষ্মের দলবদলের সময়। আর্সেনাল ছেড়ে আর বার্সেলোনায় যাওয়া হয় না সেস ফ্যাব্রিগাসের। শেষ হয় না তাই ফ্যাব্রিগাস-গুঞ্জনও। ‘ঘরের ছেলের ঘরে ফেরার’ গুঞ্জনটা চলছে দুই বছর ধরেই।গত মৌসুমটা শেষ হতে না হতেই গুঞ্জন উঠেছিল, এবার বার্সেলোনায় যাচ্ছেনই ফ্যাব্রিগাস। তবে এখনো পর্যন্ত হয়নি, আভাস ছিল না হওয়ারই। হয়নি বার্সেলোনা-আর্সেনালের টাকা-পয়সা নিয়ে বনিবনা হয়নি বলে। আর্সেনাল ফ্যাব্রিগাসের জন্য চেয়েছিল ৪০ মিলিয়ন ইউরো। বার্সেলোনা রাজি হয়েছিল মাত্র ২৬ মিলিয়ন দিতে।এবারও ফ্যাব্রিগাসের যাওয়া হচ্ছে না বার্সেলোনা বা অন্য কোথাও—এই ধরে নিয়ে আলোচনায় ইতি টেনেছিল সবাই। কিন্তু আবার গুঞ্জন। আবার নতুন করে তা ওঠার কারণ বার্সেলোনা। আবার নাকি নতুন করে আর্সেনালকে প্রস্তাব দিয়েছে কাতালানরা। তবে সমাধান কিছু হবে বলে মনে হয় না। কারণ, বার্সেলোনার নতুন প্রস্তাব নাকি আগের চেয়ে সামান্যই বেশি—মাত্র ২৭ মিলিয়ন ইউরোর! ওয়েবসাইট।