ফ্যাব্রিগাসকে পাওয়ার লড়াই
আগ্রহটা প্রথম দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেস ফ্যাব্রিগাসের জন্য বার্সেলোনাকে ২৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও নাকি দিয়েছিল তারা। কিন্তু নগর প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে এবার উঠেপড়ে লেগেছে ম্যানচেস্টার সিটিও। স্প্যানিশ মিডফিল্ডারকে পেতে চায় তারা এবং দরকার হলে ম্যানইউর চেয়ে বেশি দাম দিয়ে হলেও। ওয়েবসাইট।
সদ্য দায়িত্ব পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ডেভিড ময়েস অনেক আগে থেকেই ফ্যাব্রিগাসের গুণমুগ্ধ। তাঁকে এভারটনেই নেওয়ার চেষ্টা করেছেন অনেক। তখন সেটা সম্ভব হয়নি। তবে এখন বার্সেলোনা ফ্যাব্রিগাসকে ছাড়তে রাজি হওয়ায় সুযোগটা নিতে চাইছেন ময়েস।
ম্যান সিটিও আগ্রহী হয়েছে তাদের সম্ভাব্য কোচের কারণেই। গুঞ্জন এমন, মালাগার বিদায়ী কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি কিছুদিনের মধ্যেই সিটির দায়িত্ব নেবেন। দীর্ঘদিন স্প্যানিশ লিগে কোচিং করানোর ফলে স্প্যানিশ ফুটবলারদের প্রতি একধরনের দুর্বলতা রয়েছে পেলেগ্রিনির। শোনা যাচ্ছে, ফ্যাব্রিগাসকে সিটিতে আনার জন্য তিনিই সবচেয়ে বেশি উৎসাহী।