ফ্যাব্রিগাসকে বার্সায় চান মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিশ্বকাপজয়ী স্প্যানিশ খেলোয়াড়েরা এবারের ইউরোপের দলবদলের বাজারে ‘হট কেক’ হবেন, এটা অনুমিতই। তবে ইতিমধ্যেই যে কয়েকজন খেলোয়াড়কে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হওয়ার উপক্রম হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম সেস ফ্যাব্রিগাস। জাতীয় দলের ১০ নম্বর জার্সিধারী সেস ইংলিশ ক্লাব আর্সেনালের জার্সি গায়ে মাতিয়েছেন গত মৌসুম। এবার সেসকে ন্যু ক্যাম্প অর্থাত্ বার্সেলোনায় দেখতে চাইছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ‘আমি ও সেস ফ্যাব্রিগাস একইসঙ্গে বার্সেলোনার যুবদলের ক্যাম্পে ছিলাম। সে বার্সেলোনার নাড়ি-নক্ষত্র খুব ভালো করেই জানে।’লিওনেল মেসির সঙ্গে গলা মিলিয়েছেন স্পেনের আরেক ফুটবল-নক্ষত্র ও এবারের বিশ্বকাপে পাঁচ গোল করা ডেভিড ভিয়া। তিনিও মনে করেন ফ্যাব্রিগাস এবারের মৌসুমে বার্সেলোনার একটি ভালো সংগ্রহ হতে পারেন।‘ফ্যাব্রিগাসকে বার্সেলোনায় পেলে দারুণ হতো। সে কেমন খেলোয়াড়, তা ইতিমধ্যেই আর্সেনাল ও স্পেনের হয়ে দেখিয়েছে। আমি তাকে ন্যু ক্যাম্পে পেতে আশাবাদী।’ বলেছেন মেসি। দ্য মিরর।