ফ্যাব্রিগাসে উন্নতি জাভির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক জল ঘোলা করেই বার্সেলোনায় ফিরতে হয়েছিল সেস ফ্যাব্রিগাসকে। আট বছর পর আর্সেনাল থেকে ফিরলেও বার্সার মূল একাদশে থাকা না-থাকা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তাঁকে ভাবা হচ্ছিল জাভির বিকল্প। কিন্তু ইনিয়েস্তার চোটই সুযোগ করে দিল মূল একাদশে। খেলছেনও দুর্দান্ত। এরই মধ্যে লিগে চার ম্যাচে চার গোল।আর এক ম্যাচে গোল করতে পারলে ছুঁয়ে ফেলবেন জ্লাতান ইব্রাহিমোভিচের রেকর্ড। বার্সার হয়ে অভিষেক থেকে টানা পাঁচ ম্যাচ গোল করার কীর্তি আছে ২০০৯-২০১১ বার্সায় খেলে যাওয়া এই সুইড স্ট্রাইকারের। দুর্দান্ত ফর্মে থাকা ফ্যাব্রিগাস এবার জাভির কাছ থেকে পেলেন বড় প্রশংসা। ফ্যাব্রিগাসকে পাশে পেয়েই নাকি নিজের খেলায় আরও উন্নতি হচ্ছে জাভির। ‘সে সামনে গেলে আমি পেছনে আর আমি সামনে গেলে সে পেছন থেকে আমাকে সাহায্য করে। আমি মনে করি, সেস আমার খেলার উন্নতিই করছে’—পরশু সংবাদ সম্মেলনে বলেছেন জাভি।আট বছর পর শৈশবের ক্লাবে ফিরেই দারুণভাবে দলের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন ফ্যাব্রিগাস। বিশ্বসেরা ফুটবলার মেসি ও জাভির সঙ্গে তাঁর বোঝাপড়াটা বেশ ভালোই হচ্ছে। বার্সার জন্য এটা সুখবরই। জাভির যে বয়স হয়ে যাচ্ছে। আগামী জানুয়ারিতে ৩২-এ পা দেবেন জাভি। ২৪ বছরের ফ্যাব্রিগাস তো বার্সার ভবিষ্য ৎ ‘জাভি’। রয়টার্স।