ফ্যাব্রিগাসের উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন আর্সেনালে, খেলেছেন আট বছর। পেয়েছিলেন অধিনায়কের আর্মব্যান্ডও। মাত্রই গত বছর ফিরেছেন শেকড়ে, বার্সেলোনায়। সেস ফ্যাব্রিগাসের ধারণা, এই এক বছরেই অনেকটা উন্নতি করেছেন ফুটবলার হিসেবে। চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল খেলতে লন্ডন ফিরে ২৪ বছর বয়সী মিডফিল্ডার ব্যাখ্যা করেছেন দুই ক্লাবে তাঁর খেলোয়াড়ি জীবনকে, ‘বার্সায় এসে আমি ব্যক্তিগতভাবে ট্যাকটিক্যালি অনেক শিখেছি। মাঠে নিজের পজিশন সম্পর্কে আরও বেশি ধারণা হয়েছে। আর্সেনালে আমার মাঠে যা ইচ্ছা করার স্বাধীনতা ছিল। ট্যাকটিক্যালি ততটা ভালো ছিলাম না। উপরে-নিচে যেখানে ইচ্ছা খেলেছি। এখানে আমাকে দলের জন্য খেলতে হয়।’ এএফপি।