ফ্যালকাও কোথাও যাবে না: অ্যাটলেটিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতার আসনটা বিগত কয়েক বছর ধরে দখল করে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এবারের মৌসুমে তাঁদের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে যোগ দিয়েছেন রাদামেল ফ্যালকাও। সমানসংখ্যক ৮ গোল নিয়ে মেসি-রোনালদোর পাশে তিনিও আছেন সর্বোচ্চ গোলদাতা তালিকায়। কিন্তু সম্প্রতি কলম্বিয়ান এই স্ট্রাইকারকে নিয়ে শুরু হয়েছে দলবদলের গুজব। আর দলের এই তারকা স্ট্রাইকারের বদলি নিয়ে এসব গুজব শুনে ক্ষোভ প্রকাশ করেছে তাঁর ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। দুর্দান্ত ফর্মে থাকা ফ্যালকাও খুব সম্প্রতিই রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি বা চেলসিতে পাড়ি জমাতে পারেন বলে শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে। আর এসব খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরাজো। তিনি বলেছেন, ‘আমি সত্যিই খুব ক্ষুব্ধ হয়েছি। সবকিছুরই একটা সীমা থাকা দরকার। আমি ফ্যালকাওয়ের ভবিষ্যত্ সম্পর্কে কিছু জানি না। আমি এই ধরনের গুজবও আর সহ্য করতে পারছি না। আমি শুধু এটাই বলতে পারি যে ফ্যালকাও এখন অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়।’এবারের মৌসুমে মাত্র ৭ ম্যাচে মাঠে নেমে ১১টি গোল করেছেন ফ্যালকাও। ইএসপিএন