ফ্যালকাওকে রেখেই কলম্বিয়ার বিশ্বকাপ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এমন ভঙ্গিতে দেখা যেতেও পারে ফ্যালকাওকে
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এমন ভঙ্গিতে দেখা যেতেও পারে ফ্যালকাওকে

বাছাইপর্বের ১৩ ম্যাচে ৯ গোল করে রাদামেল ফ্যালকাওই বিশ্বকাপের টিকিট এনে দিয়েছেন কলম্বিয়াকে। ১৯৯৮ সালের পর আবারও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে লাতিন আমেরিকার দেশটি। কিন্তু এ বছরের শুরুতে সেই ফ্যালকাওই পড়েছিলেন ইনজুরির কবলে। বিশ্বকাপে খেলতে পারবেন না বলেই ধারণা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দলের প্রাণভোমরাকে সঙ্গে নিয়েই ব্রাজিল যাবে কলম্বিয়া। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারলেও ফ্যালকাওকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হোসে পেকারম্যান।

গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়েই ফুটবল বিশ্বের নজর কেড়েছিলেন ফ্যালকাও। ৪১ ম্যাচে করেছিলেন ৩৪টি গোল। এবারের মৌসুমে ফরাসি ক্লাব মোনাকোতে যোগ দেওয়ার পরও ধরে রেখেছিলেন সেই দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা। ১৯ ম্যাচে করেছিলেন ১১টি গোল। কিন্তু এর পরই সেই ইনজুরির কবলে পড়ে প্রায় শেষ হতে বসেছিল তাঁর বিশ্বকাপ স্বপ্ন। বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত হয়নি। তবে গত মাসে নিজের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছিলেন ফ্যালকাও। অনুমিত সময়ের চেয়েও দ্রুত সেরে উঠছেন। বিশ্বকাপের আগে হয়তো সত্যিই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন এই তারকা স্ট্রাইকার।
গ্রুপ পর্বের বাধা পেরোনোর জন্য কলম্বিয়াকে লড়তে হবে গ্রিস, আইভরি কোস্ট ও জাপানের বিপক্ষে।


কলম্বিয়ার প্রাথমিক বিশ্বকাপ দল
গোলরক্ষক: ফারিদ মনড্রাগন, ডেভিড ওসপিনা, ক্যামিলো ভারগাস

ডিফেন্ডার: স্যান্টিয়াগো আরিয়াস, পাবলো আরমেরো, এডার আলভারেজ বালান্তা, আকুইভালডো মোসকুয়েরা, লুইস পেরেরা, কার্লোস ভালদেজ, মারিও ইয়েপেস, ক্রিস্টিয়ান জাপাতা, ক্যামিলো জুনিগা

মিডফিল্ডার: আবেল আগুইলার, হুয়ান কুয়াড্রাডো, ফ্রেডি গুয়ারিন, ভিক্টর ইবারবো, আলেক্স মেজিয়া, হুয়ান ফার্নান্দো কুইনটেরো, আলডো রামিরেজ, জেমস রদ্রিগেজ, কার্লোস সানচেজ মোরেনো, এলকিন সোতো, ম্যাকনেলি তোরেস, এডউইন ভ্যালেন্সিয়া

ফরোয়ার্ড:
কার্লোস বাক্কা, রাদামেল ফ্যালকাও, তেয়োফিলো গুতিয়েরেজ, জ্যাকসন মার্টিনেজ, লুইস মুরিয়েল, আদ্রিয়ান রামোস