ফ্যালকাওহীন বিশ্বকাপ?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের বাকি আরও পাঁচ মাস। শুরুর আগেই কি একটি তারা খসে পড়ল? কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের বিশ্বকাপে যেতে না-পারাটা যে একরকম নিশ্চিতই হয়ে গেল!
পরশু ফ্রেঞ্চ কাপে মোনাকোর সঙ্গে শাসালেইয়ের ম্যাচে ঘটেছে অঘটনটা। প্রতিপক্ষ ডিফেন্ডারের ট্যাকলে বাঁ হাঁটুতে গুরুতর আঘাত পান মোনাকোর ফ্যালকাও। মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। ম্যাচের পরপরই মোনাকো অধিনায়ক জেরেমি তুলুয়ালান আশঙ্কাটা জানিয়ে দিয়েছিলেন, ‘(আমাদের জন্য) এটা বিরাট এক ধাক্কা। চোটটা খুবই গুরুতর।’ ওয়েবসাইট।
চোট পাওয়ার পরই ফ্যালকাওকে নিয়ে যাওয়া হয়েছে পর্তুগালে। গোল ডট কমকে এফসি পোর্তোর চিকিৎসক হোসে কার্লোস নেরোনা নিশ্চিত করেছেন, বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ছয় থেকে আট মাস খেলতে পারবেন না ফ্যালকাও। তার মানে তো ফ্যালকাওয়ের বিশ্বকাপ-স্বপ্ন শেষই হয়ে গেল!