ফ্যালকাওয়ের গোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি লা লিগায় করেছেন ১৮ গোল। সর্বোচ্চ গোলদাতা তালিকায় লিওনেল মেসির (২৮) পরেই তিনি। রাদামেল ফ্যালকাওয়ের এমন ‘গোলমেশিন’ হয়ে ওঠার সুবাদেই রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লিগে দ্বিতীয় স্থানে ফ্যালকাওয়ের অ্যাটলেটিকো মাদ্রিদ। পরশু কোপা ডেল রে কোয়ার্টার ফাইনালেও দলের হয়ে গোল করলেন বিশ্বের বড় বড় সব দলের শ্যেনদৃষ্টিতে থাকা ফ্যালকাও। রিয়াল বেটিসের বিপক্ষে প্রথম লেগে ১১ মিনিটে গোল করেন কলম্বিয়ান স্ট্রাইকার। পরে ফিলিপে লুইসের গোলে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে অ্যাটলেটিকো সেমিফাইনালেই এক পা দিয়ে রাখল। রয়টার্স।