ফ্যালকাওয়ের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো কলম্বিয়াই এখন প্রার্থনায় মগ্ন। কলম্বিয়ানদের এই প্রার্থনা রাদামেল ফ্যালকাওয়ের জন্য। বিশ্বকাপের আগে ফালকাওকে সুস্থ চান তাঁরা। হাঁটুর চোটের কারণে গত জানুয়ারি থেকেই মাঠের বাইরে মোনাকো স্ট্রাইকার। প্রথমে অবশ্য বিশ্বকাপে খেলতে পারবেন না বলেই শোনা গিয়েছিল। পরে চিকিৎসকই জানিয়েছেন, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠতে পারেন ফ্যালকাও। যিনি নিজেও আশাবাদী। দলের সেরা খেলোয়াড়ের জন্য অপেক্ষার প্রহর গুনছেন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যানও। কিন্তু বিশ্বকাপের আর এক মাসও হাতে নেই। অথচ ফ্যালকাও সত্যিই সুস্থ হয়ে বিশ্বকাপে যেতে পারবেন কি না, অনিশ্চয়তা কাটছেই না। দেশবাসী তাই প্রার্থনার ডালা সাজিয়ে স্মরণাপন্ন ঈশ্বরের। ২৮ বছর বয়সী স্ট্রাইকারকে ছাড়া কলম্বিয়ানদের বিশ্বকাপ স্বপ্ন যে দানা বাঁধছে না! এএফপি।