ফ্যালকাওয়ের প্রতি রোনালদোর শুভ কামনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাদামেল ফ্যালকাওয়ের বিশ্বকাপে যাওয়া একরকম অনিশ্চিত! ফ্রেঞ্চ কাপে শাসালেইয়ের ডিফেন্ডার এরতেকের বাজে ট্যাকলে বাঁ হাঁটুতে গুরুতর আঘাত পান মোনাকোর ফ্যালকাও। তবে কলম্বিয়ান স্ট্রাইকার শুনে খুশি হতে পারেন, তাঁর প্রতি শুভকামনা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
পতুর্গিজ উইঙ্গার ফ্যালকাওয়ের ইনজুরি নিয়ে বলেন, ‘তার (ফ্যালকাও) জন্য শুভকামনা। দেরিতে নয়, বরং ও দ্রুতই সেরে উঠবে।’
বার্সেলোনায় চলমান ঘটনাপ্রবাহ প্রসঙ্গে জিজ্ঞেস করলে সিআর সেভেনের জবাব, ‘আমার নিজের ক্ষেত্রে ঘটলে তবেই বিচলিত হই। অন্যদের ক্ষেত্রে কী ঘটল, তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাই না।’ ওয়েবসাইট।