ফ্যালকাওয়ের বাবাই শঙ্কিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাদামেল ফ্যালকাও নিজে আশাবাদী যে বিশ্বকাপ খেলতে পারবেন। চোট কাটিয়ে কলম্বিয়ান স্ট্রাইকার ঠিকই ফিরবেন—এই ভরসায় তাঁকে দলে রেখেছেন কোচ হোসে পেকারম্যানও। তবে ফ্যালকাওয়ের বাবা রাদামেল গার্সিয়ার কথা শুনলে পেকারম্যান একটু হতাশই হতে পারেন। তাঁর ছেলে বিশ্বকাপের আগে পুরো ফিট হতে পারবেন কি না এ নিয়ে যথেষ্ট সন্দিহান গার্সিয়া, ‘এমনিতে সে খুব দ্রুত সেরে উঠছে। তবে শারীরিকভাবে সেরে ওঠা আর খেলার মতো ফিট হওয়া দুটো আলাদা ব্যাপার। সর্বোচ্চ পর্যায়ে খেলতে যেমন ফিটনেস দরকার সেটা পেতে হয়তো আরও সময় লাগবে।’ কলম্বিয়ার একটাই প্রত্যাশা, সেই সময়টা যাতে ১৪ জুন গ্রিসের সঙ্গে প্রথম ম্যাচের আগেই শেষ হয়। এএফপি।