ফ্যালকাওয়ের ব্যঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যালকাওয়ের
ফ্যালকাওয়ের

পক্ষে গেলে সব ঠিক; বিপক্ষে গেলে ভুল! যেকোনো সিদ্ধান্তে একপক্ষ নারাজ তো আরেক পক্ষ রাজি। এমনই বেহাল অবস্থা রেফারিদের। মাঠে রেফারির দিকে তেড়েফুঁড়ে আসা, গালমন্দ চলছেই। কেবল দশাসই ঘুষি বসিয়ে দেওয়াই বাকি! অনেকে আবার দেখে নেওয়ারও হুমকি দেন। এবার স্প্যানিশ রেফারি কার্লোস ভেলাস্কোকে ব্যঙ্গ করলেন কলম্বিয়ান তারকা ফুটবলার রাদামেল ফ্যালকাও। চোটের কারণে দলের সঙ্গে থাকতে না পারলেও সতীর্থদের খেলা মিস করেন না এই তারকা। ফ্যালকাওয়ের দাবি, পরশু ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে রেফারি নাকি থেকেও ছিলেন না! ‘পরের ম্যাচে মনে করে রেফারিকে মাঠে রাখবেন। আজ তো তাঁকে দেখাই গেল না’—ফ্যালকাওয়ের টুইট। ইয়াহু স্পোর্টস।