প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ সংখ্যাটিকে এমনিতেই মনে করা হয় অশুভ। সঙ্গে যদি যোগ হয় শুক্রবার, তাহলে তো কথাই নেই। পাশ্চাত্যে ‘ফ্রাইডে দ্য থারটিনথ’কে মনে করা হয় চরম অশুভ। ব্রেট লির জীবনেও যেন এখন এটা সত্যি। চোটের কাছে হার মেনে অবসর নিলেন ১৩ জুলাই, শুক্রবার! ১৩ তারিখ শুক্রবারে বিদায় নিয়েছেন, টেস্ট ক্রিকেটে এমন কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে একজন আছেন, টেস্ট ক্রিকেটে যাঁর শেষ দিন ছিল ১৩ তারিখ শুক্রবার। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান মেটল্যান্ড হ্যাথর্নের ক্যারিয়ারের শেষ দিন ছিল ১৩ জানুয়ারি, ১৯১১, শুক্রবার!