ফ্রাঙ্কলিনের ২ রানের দুঃখ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেটে সেই স্বাদ পেয়েছেন কেবল একবার। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ নেওয়া জেমস ফ্রাঙ্কলিন আজ ওয়ানডেতেও আরেকটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু মাত্র দুই রানের জন্য মিস হয়ে গেছে সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরি হাঁকানোর সুযোগ!দুই রানের দুঃখ নিয়ে ফিরলেও ফ্রাঙ্কলিনকে অবশ্য ফেরাতে পারেননি ভারতীয় বোলাররা। ৭ উইকেটে ৩১৫ রানে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার সময় এই ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ৯৮ রানে। ৬৯ বলের এই ইনিংসের পথে ফ্রাঙ্কলিন হেঁকেছেন ১২টি চার ও তিনটি ছয়ের মার! ক্রিকইনফো।