ফ্রান্স-ইউক্রেন ম্যাচে বৃষ্টির বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির বাধায় পণ্ড হতে বসেছে ‘ডি’ গ্রুপের ফ্রান্স ও স্বাগতিক ইউক্রেনের মধ্যকার খেলাটি। ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিট আগেই ইউক্রেনের ডনবাস এরেনাতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। তা সত্ত্বেও মাঠে গড়ায় খেলা। কিন্তু শুরুর পাঁচ মিনিট পরেই ঝোড়ো বাতাস ও বৃষ্টির বাধায় খেলাটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয় উয়েফা কর্তৃপক্ষ।