ফ্রান্সকে নিয়ে জিদানের আশা
ফ্রান্সকে কেউ গোনায় ধরছে না! খোদ ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও দল নিয়ে উচ্চাকাঙ্ক্ষী নন। তবে বিশেষ একজন আশাবাদী ব্রাজিলে ভালো করবে ফ্রান্স। ফ্রান্সের মহানায়ক জিনেদিন জিদানের বিশ্বাস, করিম বেনজেমা ও ফ্রাঙ্ক রিবেরি জ্বলে উঠে দেশবাসীকে দুর্দান্ত একটা টুর্নামেন্ট উপহার দেবেন। বিশ্বকাপে ফ্রান্স শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে শিরোপার অন্যতম দাবিদার হবে।
১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরোতে জিদানদের অধিনায়ক দেশম এখন ফ্রান্সের কোচ বলেই জিদানের প্রত্যাশাটা বেশি, ‘ফ্রান্স ভালো করবে। দক্ষিণ আফ্রিকায় তারা সবাইকে হতাশ করেছিল। তবে এই সময়ে দিদিয়ের দেশমের অধীনে তারা ভালো খেলছে।’
প্লে-অফ খেলে ফ্রান্সকে পেতে হয়েছে বিশ্বকাপের টিকিট৷ প্লে-অফের প্রথম লেগে ইউক্রেনের মাঠে ২-০ হারের পর ফ্রান্স বিশ্বকাপে যাবে—বিশ্বাস করার মতো লোক কমই ছিল। দেশমের দল অবিশ্বাস্য সেই কাজটা করেছে ফিরতি লেগে ৩-০ গোলে জিতে। রিয়াল মাদ্রিদের সহকারী কোচ জিদান বলছেন, ‘বাছাইয়ে ফ্রান্স স্পেনের পেছনে থেকে দ্বিতীয় হয়েছে এবং প্লে-অফে দুর্দান্ত করেছে। এই মুহূর্তে করিম বেনজেমা ও ফ্রাঙ্ক রিবেরি ফর্মে । আমি জানি, চ্যাম্পিয়নস লিগে রিবেরির বায়ার্ন বেনজেমার রিয়ালের কাছে হেরে বাদ পড়েছে। কিন্তু বিশ্বকাপে ওদের জুটি বেঁধে খেলা দেখার জন্য আমি উদ্গ্রীব। এটা দেখাটা হবে দারুণ।’
ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপ ড্রয়ে ফ্রান্স ছিল তিন নম্বর পাত্রে! সেটা একদিক দিয়ে ফ্রান্সের জন্য ভালোই হয়েছে। তারা পড়েছে তুলনামূলক সহজ গ্রুপে। ‘ই’ গ্রুপে ফ্রান্সের অন্য তিন প্রতিদ্বন্দ্বী সুইজারল্যান্ড, ইকুয়েডর ও হন্ডুরাস। গ্রুপে ফ্রান্সই ফেবারিট। নকআউট পর্বে যাওয়াটাও প্রত্যাশিতই। তবে জিদানের মতে বিশ্বকাপে সহজ গ্রুপ বলে কিছু নেই। উত্তরসূরিদের তাই ৪১ বছর বয়সী সতর্ক করে দিচ্ছেন, ‘আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ বিশ্বের সেরা ৩২টি দলই থাকবে সেখানে। ‘ই’ গ্রুপে ইউরোপের আরও একটা দল আছে, যারা আমাদের ফুটবলের ধরনটা জানে এবং অন্য দুটি দল খেলবে নিজেদের উপমহাদেশে (ইকুয়েডর দক্ষিণ আমেরিকার দেশ হলেও হন্ডুরাস কনক্যাকাফ অঞ্চলের দল)। মোটেই সহজ গ্রুপ নয় এটা।’
দক্ষিণ আমেরিকায় আগের তিনটি বিশ্বকাপই জিতেছে দক্ষিণ আমেরিকান দেশগুলো। অনেক বোদ্ধারই বিশ্বাস, এবারও ব্রাজিল অথবা আর্জেন্টিনা জিতবে শিরোপা। ইউরোপের দেশগুলোর সুযোগ তাঁরা দেখছেন না। কিন্তু জিদান মনে করছেন ব্রাজিল-আর্জেন্টিনার পাশাপাশি ইউরোপিয়ানরাও চ্যাম্পিয়ন হতে পারে। তাঁর সম্ভাব্য তালিকায় আছে ফ্রান্সও, ‘আমি নিশ্চিত নই। তবে আমার মনে হয় লাতিন আমেরিকায় ইউরোপিয়ান দেশগুলোও জিততে পারে। জার্মানি, স্পেন, ইতালি, হল্যান্ড, পতুর্গাল ও ফ্রান্সের মতো দেশগুলো। এদের মধ্যে জার্মানদের প্রস্তুতি সবচেয়ে ভালো।’ ওয়েবসাইট। ��x���Kb (WX �খন কথা বলতে হচ্ছে সম্ভাব্য গন্তব্য নিয়ে। চেলসি চাইলে এখন তাঁকে ফিরিয়ে নিতে পারে। কিন্তু সেখানে পিওতর চেক এখনো দারুণ করছেন, কোর্তোয়া কি প্রথম একাদশে সুযোগ পাবেন? তরুণ গোলরক্ষক আভাস দিলেন, বেঞ্চে বসে থাকাটা কোনোভাবেই মেনে নেবেন না।
সেই প্রশ্ন আপাতত তোলা থাক। কদিন পরেই চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, তার পর বিশ্বকাপ। থিবো নিকোলাস মার্ক কোর্তোয়ার সামনে এখন আকাশ ছোঁয়ার হাতছানি। ওয়েবসাইট৷