ফ্রান্সকে ভয় দেল বস্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে ১৯৯৮ সালের শিরোপাজয়ী ফ্রান্সের মুখোমুখি হতে হবে গতবারের বিশ্বকাপজয়ী স্পেনকে। বাছাইপর্বেই শিরোপাজয়ী এই দুই দেশের জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় আছেন ফুটবলপ্রেমীরা। তবে গ্রুপে ফ্রান্সকে পেয়ে খুব বেশি খুশি হতে পারেননি স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। বরং একবারের বিশ্বকাপজয়ী এই দলটাকে নিয়ে খুব ভয়েই আছেন এই স্প্যানিশ কোচ। সেই সঙ্গে গ্রুপের অন্য তিন দল বেলারুস, জর্জিয়া ও ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোর জন্যও শিষ্যদের সতর্ক করে দিয়েছেন তিনি।গতকাল শনিবার বাছাই পর্বের ড্র অনুষ্ঠানের পর স্পেনের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে দেল বস্ক বলেছেন, ‘কাগজে কলমে ফ্রান্সই আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। কিন্তু আসলে অনেক কিছুই ঘটতে পারে। ফিনল্যান্ড, বেলারুস বা জর্জিয়ার বিপক্ষে নুন্যতম কোনো ভুলত্রুটিও আমাদের বিপদে ফেলে দিতে পারে। বাছাই পর্বের একই গ্রুপে দুই বিশ্বকাপজয়ী দল থাকাটা খুবই কঠিন একটা পরিস্থিতি। ফ্রান্স একটা ঘুমন্ত দৈত্য। আমাদের বিশ্বকাপ শিরোপা নিজেদের কাছে রাখার লড়াইটা বাছাই পর্ব থেকেই শুরু করতে হবে।’বাছাই পর্বের সব খেলা শেষে গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষ দলটিই পাবে বিশ্বকাপের মূল আসরের টিকিট। ওয়েবসাইট।