ফ্রান্সকে হারাল জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঘটনই বলতে হয়। ফ্রান্স ও জাপানের মধ্যকার ম্যাচ। খেলাটাও প্যারিসে। নিঃসন্দেহে ফেবারিট ফ্রান্স। কিন্তু বাস্তবতা হলো, মাঠের লড়াইয়ে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে দিয়েছে এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান।গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত খেলায় জাপানের জয় ১-০ গোলে। জয়সূচক গোলটা অবশ্য এসেছে খেলার একেবারে শেষ মুহূর্তে (৮৮ মিনিট)। গোলদাতা জাপানি মিডফিল্ডার শিনঝি কাগওয়া।খেলার স্কোরলাইন দিয়ে অবশ্য ম্যাচের সার্বিক অবস্থা বোঝার উপায় নেই। ফ্রান্স হারলেও খেলেছে ফেবারিটের মতোই। পুরো ম্যাচে আধিপত্য ছিল ফরাসিদের। প্রথমার্ধে অন্তত চারটি ভালো সুযোগ পায় স্বাগতিক দল। কিন্তু একবারও জাপানের জালে বল জড়ানো সম্ভব হয়নি।দ্বিতীয়ার্ধে অবশ্য সেই আক্ষেপ ঘুচে। ৭৮ মিনিটে জাপানের জালে বল জড়াতে সক্ষম হন ফরাসি স্ট্রাইকার ওলিভার জিরড। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফরাসিদের দুর্ভাগ্যের সর্বোচ্চ নিদর্শনটি দেখা যায় এর ১০ মিনিট পর। শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেও হঠাত্ গোল খেয়ে বসে ফ্রান্স। এর পরিণতি, ঘরের মাঠে জাপানের কাছে বিব্রতকর এক হার। সূত্র: ইএসপিএন-স্টার।