ফ্রান্সকে হারিয়েও সন্তুষ্ট নন কাগাওয়া !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার প্রীতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের দারুণ এক জয় পেয়েছে জাপান। ফ্রান্সের মাটিতেই তাদেরকে হারাতে পারার সাফল্যে উল্লসিত জাপানের ফুটবলভক্তরা। কিন্তু এই জয়টা নিয়ে খুব বেশি মাতামাতি করার কোনো কারণ দেখছেন না মিডফিল্ডার সিনজি কাগাওয়া। সেই ম্যাচে জাপানের পক্ষে জয়সূচক গোল করা এই মিডফিল্ডারের মতে, ফ্রান্সের বিপক্ষে জয়টা দিয়ে জাপান এখনো উল্লেখযোগ্য কোনো সাফল্যই অর্জন করেনি।শুক্রবারে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের প্রায় পুরোটা সময়ই কেটেছিল গোলশূন্য অবস্থায়। একেবারে শেষ মুহূর্তে ৮৯ মিনিটে জাপানকে জয়সূচক গোল এনে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার সিনজি কাগাওয়া। জয়ের গুরুত্বটা আরও বেড়ে গেছে ফ্রান্সকে তাদের দেশেই হারানোর ফলে। এটি ছিল ২০১০ সালের পর দেশের মাটিতে ফরাসিদের প্রথম হার। তবে ইতিহাসগড়া এই জয় নিয়েও খুব বেশি আত্মতুষ্টিতে ভুগতে চাচ্ছেন না কাগাওয়া। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘এই জয়টা গুরুত্বপূর্ণ। তবে দল হিসেবে আমাদের আরও উন্নতি করতে হবে। এটা একটা প্রীতি ম্যাচ ছিল, এই ম্যাচে কিন্তু ছিলেন না ফ্রাঙ্ক রিবেরির মতো খেলোয়াড়। সবকিছু মিলিয়ে একটু ভালোভাবে দেখলে বোঝা যাবে, জয়টা চমত্কার হলেও এ থেকে আমরা আহামরি কিছু অর্জন করিনি।’ ওয়েবসাইট।