ফ্রান্সেই বেশি আফ্রিকান-হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকান নেশনস কাপের কারণে দলের এক-দুই, বড়জোর তিনজন আফ্রিকান খেলোয়াড় হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের কোচরা আক্ষেপ করছেন। তাহলে ফ্রান্সের কোচদের কথা ভেবে দেখুন। সবচেয়ে বেশি আফ্রিকান ফুটবলার তো খেলেন ফরাসি লিগেই!আফ্রিকার অনেক দেশ একসময় ফরাসি উপনিবেশ ছিল। আফ্রিকার বেশ কিছু দেশের রাষ্ট্রভাষাও ফরাসি। ফলে আফ্রিকান খেলোয়াড়দের জন্য ক্লাব ফুটবলের সম্ভাব্য প্রিয় জায়গাগুলোর মধ্যে ফ্রান্স পায় আলাদা গুরুত্ব। এবার যেমন প্রায় ৫০ জন খেলোয়াড় ফ্রান্স থেকে উড়ে গেছেন গ্যাবন আর ইকুয়াটোরিয়াল গিনিতে। এই দুই দেশেই আগামী শনিবার শুরু হচ্ছে ২০১২ আফ্রিকান নেশনস কাপ।ফরাসি ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা মার্শেইর। দলের দুই ভরসা সেনেগালের সুলেমান দিয়াওয়ারা আর ঘানার আন্দ্রে আইয়ুকে পাচ্ছেন না কোচ দিদিয়ের দেশম। ভাগ্য ভালো, ক্যামেরুন এবার বাছাইপর্বে বাদ পড়েছে। না হলে মার্শেই হারাত আরও কয়েকজনকে। এএফপি।