ফ্রান্সের কোচ হতে চেয়েছিলেন জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের সহকারী কোচ জিনেদিন জিদান অনেকবারই বলেছেন নিজের একটা স্বপ্নের কথা—একদিন কোচ হতে চান ফ্রান্স জাতীয় দলের। মজার ব্যাপার হলো এই স্বপ্ন পূরণ করতে জিদান ফ্রান্সের কোচ হতে চেয়েছিলেন দুই বছর আগেই। ২০১২ ইউরোর পর বন্ধু এবং জাতীয় দল সতীর্থ লরাঁ ব্লাঁর উত্তরসূরি হতে জিদান নিজেই প্রস্তাব করেছিলেন জাতীয় দলের দায়িত্ব নেওয়ার। কিন্তু অভিজ্ঞতা না থাকায় ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লি গ্রেত সেই প্রস্তাবে না বলে দেন। সম্প্রতি লি গ্রেত একটা বই লিখেছেন। সেই বইয়েই তিনি জিদানের আগ্রহের কথা জানিয়েছেন ছাপার অক্ষরে। ওয়েবসাইট।