ফ্রান্সের জয়, ড্র করল জার্মানি ও ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর আগে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর নিজেদের মাটিতে টানা ১৬টি ম্যাচে হারের মুখ দেখেননি ফ্যাবিও ক্যাপেলো। কিন্তু তাঁর সেই রেকর্ডটি এবার ভেঙে দিল ফ্রান্স। গতকাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে রোমানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি। জয় পায়নি জোয়াকিম লোর তরুণ তুর্কিরাও। সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে জার্মানিকে।প্রথমার্ধের ১৬ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আরেকটি গোল করে ফ্রান্সকে জয়ের পথে আরেক ধাপ এগিয়ে নেন ম্যাথু ভালবুয়েনা। ৮৬ মিনিটে ইংল্যান্ডের পক্ষে একটি গোল শোধ করেন পিটার ক্রাউচ।রোমানিয়ার বিপক্ষে হেরে যেতে যেতেও শেষ পর্যন্ত ড্র করে কিছুটা মান রক্ষা করেছে ইতালি। খেলার দুটি গোলই করেছেন রোমানিয়ার স্ট্রাইকার সিপরিয়ান মারিসা। প্রথমার্ধের ৩৪ মিনিটে তাঁর গোলে এগিয়ে গিয়েছিল রোমানিয়া। এরপর গোল শোধের অনেক প্রচেষ্টা করে ব্যর্থ হন ইতালিয়ান স্ট্রাইকাররা। খেলার শেষ মুহূর্তে ৮২ মিনিটের মাথায় ইতালির সাহায্যে এগিয়ে আসেন মারিসা। রোমানিয়ার সমর্থকদের হতাশ করে বল ঠেলে দেন নিজেদের জালেই। রয়টার্স।