প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুগো লরিস ও ফ্র্যাঙ্ক রিবেরি বিশ্রামে। দলে এখনো যোগ দেননি রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগজয়ী দুই খেলোয়াড় করিম বেনজেমা ও রাফায়েল ভারান। এই চারজনকে ছাড়া খেলেই পরশু প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে ফ্রান্স। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা প্যারিসে ৪-০ গোলে হারিয়েছে নরওয়েকে। দুটি গোল করেছেন অলিভিয়ের জিরু, পল পগবা ও লইক রেমি একটি করে । আগামী রোববার প্যারাগুয়ে ও ৮ জুন জ্যামাইকার সঙ্গে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স।
পরশু প্রাক্-বিশ্বকাপ প্রীতি ম্যাচে আজারবাইজানকে ২-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র, গোল করেছেন মিক্স ডিসকেরাড ও অ্যারন জোহানসন। তবে কাল সিউলে তিউনিশিয়ার কাছে ০-১ গোলে হেরে গেছে দক্ষিণ কোরিয়া। এএফপি।