ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার বেনজেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন করিম বেনজেমা। আজ রিয়াল মাদ্রিদের বার্নাব্যু স্টেডিয়ামে বেনজেমার হাতে এই পুরস্কার তুলে দেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। বায়ার্ন মিউনিখের উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি ও টোটেনহ্যামের গোলরক্ষক হুগো লোরিসকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন বেনজেমা।গত মৌসুমে স্প্যানিশ লিগে ২১ গোল করে রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের ক্ষেত্রে ভালো অবদান রেখেছিলেন করিম বেনজেমা। চ্যাম্পিয়নস লিগে এই ফরাসি স্ট্রাইকার করেছিলেন সাত গোল। ইউরোপ-সেরার লড়াইয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। আজ টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ফরাসি ফুটবলারের পুরস্কার জেতার পর বেনজেমা বলেছেন, ‘জিদানের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করতে পারাটা সত্যিই খুব সম্মানের ব্যাপার। কারণ, আমার কাছে তিনিই ফ্রান্সের সর্বকালের সেরা ফুটবলার।’— রয়টার্স