ফ্রান্সের সেরা ইব্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইব্রাহিমোভিচ যেখানেই যান সাফল্যও তাঁর পিছু নেয়৷ ফ্রান্সেও ব্যত্যয় হলো না। পিএসজিকে টানা দুটি লিগ ওয়ান জেতানো সুইডিশ তারকা পেয়েছেন সাফল্যের স্বীকৃতিও। টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড় এই স্ট্রাইকার। স্বীকৃতিটা অনুমিতই ছিল। এবার লিগে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল, ইব্রা ভেঙেছেন ১৯৭৮ সালে গড়া আর্জেন্টাইন কার্লোস বিয়াঞ্চির ৩৮ গোলের পিএসজি রেকর্ডও। এএফপি।