ফ্রিম্যানের সেই পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিম্যানের সেই পোশাক
ফ্রিম্যানের সেই পোশাক

মেলবোর্ন ক্রিকেট ক্লাবে গত সপ্তাহে ডাকে একটা প্যাকেট এল। মোড়ক খুলে দেখা গেল, সাদা-রুপালি একটা পোশাক। কিন্তু প্রেরকের কোনো নামধাম নেই। এখন মনে করা হচ্ছে, এই রুপালি পোশাকটাই ১৪ বছরের অমীমাংসিত একটা রহস্য সমাধানের চাবিকাঠি। ২০০০ সিডনি অলিম্পিকে অস্ট্রেলিয়ান দৌড়বিদ ক্যাথি ফ্রিম্যান নাকি এই পোশাকটা পরেই অলিম্পিকের শিখা জ্বালিয়েছিলেন!
প্রশ্ন উঠতেই পারে, এত দিন পর এটা উদয় হলো কোত্থেকে? এই রহস্যের মীমাংসা এখনো হয়নি, তবে আসলেই কিন্তু এটি হারিয়ে গিয়েছিল। শিখা জ্বালানোর পর পোশাকটা ড্রেসিংরুমে রেখেছিলেন সেবারের ৪০০ মিটারজয়ী ফ্রিম্যান। পরে সেটি আর পাওয়া যায়নি। ধারণা করা হয়, সেটা চুরি গিয়ে কারও সংগ্রহশালার শোভা বাড়িয়েছে অথবা পরিচ্ছন্নতাকর্মী ভুল করে সেটা ফেলে দিয়েছে।
যাই হোক, ইতিহাসের অংশ সেই পোশাক খোয়া যাওয়ার দুঃখ অনেক দিনই তাড়িয়ে বেরিয়েছিল অস্ট্রেলিয়াকে। শুধু তো একটা পোশাকই নয়, আদিবাসীদের সঙ্গে শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ানদের সেতুবন্ধও মনে করা হয় সেটিকে। ডাকে আসা পোশাকটাই ওটা কি না, প্রমাণের জন্য এর মধ্যেই এমসিসি জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়েছে। এএফপি।