ফ্রি-কিক নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিম ক্রাল
টিম ক্রাল

ডাচদের এবারের গবেষণার বিষয় আর্জেন্টিনার ফ্রি-কিক! হল্যান্ডের কোয়ার্টার ফাইনালের নায়ক বদলি গোলরক্ষক টিম ক্রাল অন্তত বলছেন সেটাই। বিশ্বকাপে নিজেদের প্রতিটি ম্যাচেই নতুন ট্যাকটিকস দিয়ে চমকে দিচ্ছেন লুই ফন গাল। তবে হল্যান্ড কোচ সবচেয়ে বড় চমকটি দিয়েছেন পরশু কোয়ার্টার ফাইনালে। ম্যাচ নিশ্চিত টাইব্রেকারে যাচ্ছে দেখে ম্যাচের ঠিক ১২০ মিনিটে নিয়মিত গোলরক্ষক ইয়াসপার সিলেসেনকে তুলে ফন গাল মাঠে নামান টিম ক্রালকে। সেই ক্রালই কোস্টারিকার দু-দুটি পেনাল্টি ঠেকিয়ে হল্যান্ডকে তুলে দেন সেমিফাইনালে। কয়েক মিনিটের পারফরম্যান্স দিয়েই নায়ক বনে যাওয়া ক্রাল বলছেন, প্রতিটি ম্যাচের আগেই তাঁরা প্রতিপক্ষকে নিয়ে গবেষণা এবং পরিকল্পনা করেন। সেমিফাইনাল প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়েও গবেষণা হবে। আর্জেন্টিনা ফ্রি-কিক পেলে তা মেসিই নেবেন সেটা জানাই। কিন্তু ক্রাল বলছেন, ‘এখন আমাকে আর্জেন্টিনাকে নিয়ে পড়তে হবে।’ আইএএনএস।