ফ্রেঞ্চ ওপেন থেকে ফেদেরারের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায় ফ্রেঞ্চ ওপেন! ফেদেরার বিদায় নিলেন চতুর্থ রাউন্ড থেকেই। ছবি: রয়টার্স
বিদায় ফ্রেঞ্চ ওপেন! ফেদেরার বিদায় নিলেন চতুর্থ রাউন্ড থেকেই। ছবি: রয়টার্স

ফ্রেঞ্চ ওপেন থেকে আরও একটি তারকা-পতন! এবার বিদায় নিলেন রজার ফেদেরার। পুরুষ এককের চতুর্থ রাউন্ডে তিনি হেরেছেন লাটভিয়ার আর্নেস্তস গুলবিসের কাছে। আজ গুলবিসের কাছে ৬-৭ (৫), ৭-৬ (৩), ৬-২, ৪-৬, ৬-৩ গেমে হেরেছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ডস্লাম জয়ী ফেদেরার।
ফেদেরারকে হারিয়ে ভীষণ উচ্ছ্বাসিত লাটভিয়া টেনিস তারকা। বললেন, ‘আমার ক্যারিয়ারের এটিই সবচেয়ে বড় জয়। ফ্রান্সে ভালো খেলেছি, মার্শেইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্ট জিতেছি। আশা করি পরবর্তী টুর্নামেন্ট হেসেবে এখানে জিততে পারব।’ ২০০৪ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ ওপেন থেকে এত দ্রুত বিদায় নিতে হলো ফেদেরারকে। রয়টার্স।