ভেনাসের পথ ধরে সেরেনারও বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বর্তমান সময়ের এক নম্বর নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের বিদায়ঘণ্টা বেজে গেল ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডেই! র্যাঙ্কিংয়ের ৩৫ নম্বর খেলোয়াড়, অচেনা গারবিনে মুগুরুজার কাছে ৬-২, ৬-২ গেমে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্নটার অপমৃত্যু ঘটল মার্কিন টেনিস তারকার। পরাজয়ের ধরনে গ্রান্ড স্লামে সেরেনার এটি দ্বিতীয় বাজেতম পরাজয়।
ওদিকে একই দিনে একই পরিণতি হয়েছে বড় বোন ভেনাসেরও। স্লোভাক টেনিস তারকা আনা শমিয়েদোলভার কাছে তিনি হেরেছেন ২-৬, ৬-৩, ৬-৪ গেমে।
সেরেনাকে হারিয়ে দারুণ উচ্ছ্বসিত স্পেনের মুগুরুজা। বললেন, ‘সত্যিই আক্রমণাত্মক ছিলাম। আজ অসাধারণ এক দিন। অনেক ভালো লাগছে। তিনি (সেরেনা) বলেছেন, এভাবে খেলে যেতে পারলে টুর্নামেন্ট জিতে যেতে পারি। উত্তরে বলেছি, আমি চেষ্টা করব।’ এএফপি।