ফ্রেঞ্চ ওপেন হাতছাড়া সানিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে প্রথমবারের মতো উঠেছিলেন মেয়েদের দ্বৈতে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে। স্বপ্ন ছিল, আজ একটা জয় তুলে নিয়ে প্রথমবারের মতো স্বাদ নেবেন ফ্রেঞ্চ ওপেন জয়ের। তবে সানিয়া মির্জার এই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। আজ শুক্রবার সানিয়া-ভেসনিনা জুটিকে হারিয়ে শিরোপাটা তুলে নিয়েছে চেক প্রজাতন্ত্রের লাভাচকোভা-রাদেসকা জুটি।শিরোপা নির্ধারণী লড়াইয়ে জ্বলে উঠতে পারেননি সানিয়া। যার পরিণতি—৬-৪, ৬-৩ গেমে হার। শিরোপা নিশ্চিত করতে চেক জুটির সময় লাগে এক ঘণ্টা ২২ মিনিট।ফাইনালে হারলেও বেশ মোটা অঙ্কের অর্থ পেয়েছে সানিয়া-ভেসনিনা জুটি। রানার আপ হিসেবে দুজন পেয়েছেন এক লাখ ৬৫ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় এক কোটি ৭২ লাখ টাকা। শিরোপাজয়ী লাভাচকোভা-রাদেসকা জুটি পেয়েছে এর দ্বিগুণ—তিন কোটি ৪৪ লাখ টাকা। ওয়েবসাইট।