ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন মারিয়া শারাপোভা। আজ সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-১, ২-৬, ৬-৪ গেমে হারিয়ে পৌঁছে গেছেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। ৬-১ গেমে প্রথম সেটটা খুব সহজেই জিতেছিলেন শারাপোভা। দ্বিতীয় সেটে খুব চমত্কারভাবে ঘুরে দাঁড়ান আজারেঙ্কা। ২-৬ গেমের জয় দিয়ে উত্তেজনাপূর্ণ করে তোলেন ফ্রেঞ্চ ওপেনের প্রথম সেমিফাইনাল। এরপর বৃষ্টির বাধায় খেলা বন্ধ থাকে ৩০ মিনিট। আবার খেলা শুরু হওয়ার পর হয়তো মনোসংযোগ ধরে রাখতে পারেননি দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী আজারেঙ্কা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্যায়ে যেতে পারলেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই কোর্ট ছাড়তে হয়েছে বেলারুশের এই তারকাকে। ৬-৪ গেমে তৃতীয় সেটটি জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন শারাপোভা। আগামী শনিবারের ফাইনালে শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস অথবা ইতালির সারা ইরানির মুখোমুখি হবেন তিনি। —রয়টার্স